পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে বিদেশী পরামর্শক আনবে সরকার

S M Ashraful Azom
0

পর্যটন খাতের উন্নয়নে এ বিষয়ে প্রচারণা জোরদার করার অংশ হিসেবে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বিদেশ থেকে পরামর্শক আনার প্রক্রিয়া শুরু করেছে। আজ এখানে সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খান কবির তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমরা ইতোমধ্যেই এ ব্যাপারে সাতটি বিদেশী পরামর্শক ফার্মের নাম সংক্ষিপ্ত তালিকায় রেখেছি’।

তিনি আরো বলেন, ‘বিটিবি শিগগিরই তাদের ‘প্রস্তাবের জন্য অনুরোধ’ জানাবে অথবা তাদের কারিগরি ও আর্থিক প্রস্তাব পাঠাতে বলবে এই মহাপরিকল্পনা প্রণয়নের জন্য’।

বিটিবি প্রধান বলেন, ‘আগামী দু’বছরের মধ্যে এই মহাপরিকল্পনার খসড়া প্রণয়নের জন্য আগামী তিন মাসের মধ্যে একটি স্থানীয় মার্কেটিং কোম্পানিসহ ওই নির্বাচিত বিদেশী পরামর্শকককে নিয়োগ দেওয়া হবে’।

বিটিবি কর্তৃক একটি স্থানীয় কোম্পানির সঙ্গে এক কনসোর্টিয়ামের আওতায় বিডিং প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বিদেশী ফার্মগুলোকে আন্তর্জাতিকভাবে আমন্ত্রণ জানানোর অভিপ্রায় ব্যক্ত করার কয়েক মাস পর জনাব কবির এ মন্তব্য করলেন।

বিটিবি কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ‘তারা কয়েকটি খ্যাতনামা আন্তর্জাতিক পরামর্শক ফার্মের প্রস্তাব পেয়েছেন’। বাসস
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top