আমার ও দীপিকার জুটি’ই হটেস্ট: রণবীর সিং

S M Ashraful Azom
0

দীপিকার জীবনে কোন রণবীর সিংয়ের ভূমিকা কতটা তা নিয়ে বলিউডে অনেক জল্পনা-কল্পনা রয়েছে। তবে নিজেদের জুটিকে ‘হটেস্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন রণবীর নিজেই।

সম্প্রতি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের ‘তামাশা’ সিনেমা মুক্তি পেয়েছে।এই সিনেমায় দীপিকা এবং তাঁর প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের কেমিস্ট্রির প্রশংসা করেছেন রণবীর সিংহ। তবে সে সব দেখেও তাঁর দাবি, দীপিকাকে আমার সঙ্গেই সবচেয়ে ভাল লাগে। আমাদের কেমিস্ট্রি হট।

দিন কয়েক আগেই ফিল্ম ফেয়ারের মঞ্চে ‘মোস্ট গ্ল্যামারাস অনস্ক্রিন কাপল’-এর মুকুটও উঠেছে দীপিকা-রণবীর সিংয়ের মাথায়। আর সে কারণেই কি কাপুরকে ব্যাকফুটে ফেলে এই ‘সিংহ গর্জন’?

যদিও বলিউডের অন্দরে জোর গুঞ্জন দীপিকাকে নিয়ে দুই রণবীরের এই লড়াই অনেকটাই ব্যক্তিগত। মি. কাপুরের সঙ্গে ব্রেকআপের পরে মিস্টার সিংহের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, ‘তামাশা’র শুটিংয়ে ফের রণবীরের সিংহের জমে উঠেছিল দীপিকার প্রেম।
সে কারণেই কি তড়িঘড়ি নিজেদের ‘হটেস্ট’ জুটি বলতে হচ্ছে রণবীরকে? এ সব বলে কি তিনি কিছু প্রমাণ করতে চাইলেন? এ প্রশ্নের উত্তর দিতে নারাজ নায়ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top