
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর এদেশে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে। এই সামরিক স্বৈরাচার জিয়া এবং পরবর্তীতে তার স্ত্রী খালেদা জিয়া, জেনারেল এইচএম এরশাদ ক্ষমতায় এসে স্বাধীনতা ও মানবতাবিরোধী রাজাকার, আল-বদর, আল-শামদের মন্ত্রী-প্রধানমন্ত্রী বানিয়ে তাদের গাড়ি-বাড়িতে রক্তস্নাত জাতীয় পতাকা তুলে দেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করেছেন। আর এর মাধ্যমে জাতি এখন কলঙ্কমুক্ত হচ্ছে।’
বুধবার দুপুরে সিরাজগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ১৯৭০ সালের নির্বাচনে নৌকার বিজয়ের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় অব্যাহত থাকবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।