সরিষাবাড়ীতে ৯ ট্রাকে রহস্যজনক অগ্নিকান্ড

G M Fatiul Hafiz Babu
0
সেবা হটনিউজ ডেস্কঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় ৯টি ট্রাকে রহস্যজনক অগ্নিকান্ড হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। যমুনা সার কারখানার সিবিএ নির্বাচনের সুত্র ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ নিয়ে স'ানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স'ানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, রাত ১২টার দিকে তারাকান্দি ট্রাক টার্মিনালে দায়িত্বরত নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীরা আগুনের ধোয়া দেখতে পান। পরে তারা দৌড়ে গিয়ে সারিবদ্ধ ট্রাকে আগুন দেখেন। একটি ট্রাকের ইঞ্জিনের পাম্প ও ব্যাটারি থেকে আগুন শুরু হয়ে মুহুর্তেই একসাথে ৯টি ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে স'ানীয়রা গিয়ে পানি ও বালি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনের সুত্রপাত রহস্যজনক বলে শ্রমিক নেতারা দাবি করেন। অতিরিক্ত ক্ষতিগ্রস' ট্রাকগুলো হলো টাঙ্গাইল-ট-০২-০৫৭২, টাঙ্গাইল-ট-০২-০৪১৮, টাঙ্গাইল-ট-০২-০১৪৪, ঢাকা মেট্টো ট-১৮-৯৭৪২, ঢাকা মেট্টো ট-১৬-৪৭৬৬ ও ঢাকা মেট্টো ন-৪৪১১।
স'ানীয়রা জানান, আদালতের নির্দেশে যমুনা সার কারখানার সিবিএ নির্বাচন স'গিত হওয়ায় কারখানা এলাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে একটি মহল রাতের অন্ধকারে ট্রাকে অগ্নিকান্ড ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে জানা গেছে।
ট্রাক চালক লিটন মিয়া জানান, টার্মিনালে প্রতিরাতে সারিবদ্ধভাবে ৫ শতাধিক ট্রাক দাঁড় করানো থাকে। সময়মতো আগুন নিয়ন্ত্রন করতে না পারলে অধিকাংশ ট্রাকই পুড়ে ছাই হয়ে যেতো।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই সাহেদ আল মামুন বলেন, অগ্নিকান্ডের কোন ক্লু পাওয়া যায়নি। তবে শ্রমিকদের মধ্যে আভ্যন্তরিন কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে। এ নিয়ে এখনো কোন মামলা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top