ইরানে সোয়াইন ফ্লুতে ৩৩ জনের মৃত্যু

Unknown
0
সেবা ডেস্ক: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে তিন সপ্তায় অন্ততপক্ষে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি-আকবর সায়ারি জানিয়েছেন, কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন।
তিনি সতর্ক করে বলেন, সোয়াইন ফ্লু দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। এমন কী রাজধানী তেহরানেও।
এইচ১এন১ নামের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়।
২০০৯ সালে প্রথম মেক্সিকোতে সোয়াইন ফ্লু ধরা পড়ে। এরপর দ্রুত এর ভাইরাস বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
ইরানের ইসনা সংবাদ মাধ্যম জানিয়েছে, কেরমান প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৬০০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলে মানুষের শরীরে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ঠ, ক্ষুধামন্দা, আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি উপগর্স দেখা দেয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top