বকশীগঞ্জে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বাস্তবায়নে গণশুনানী অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ



জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০ বাস্তবায়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
গণচেতনা রি-কল এলএইচডিপি প্রকল্পের উদ্যোগে আজ মঙ্গলবার ধুমালীপাড়া কার্যালয়ে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়।
উক্ত গণশুনানী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস'ার নির্বাহী পরিচালক শামীমা খান।
গণশুনানী অনুষ্ঠানে আইনটি প্রায়োগিক বিষয় নিয়ে এসময় বক্তব্য গণচেতনা রি-কল প্রকেল্পর উপজেলা সমন্বয়কারী শ্যামল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, এলএইচডিপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মুক্তারানী রায়, গণচেতনার কিশোরী ও শিশু নির্যাতন বন্ধ প্রকল্পের সমন্বয়কারী ফাতেমা নার্গিস , শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, নারী ইউপি সদস্য ফরিদা বেগম, ইএসডিও’র ম্যানেজার সিরাজুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের এলাকা ব্যবস'াপক আবদুল হালিম,টেকনিক্যাল অফিসার বিশ্বনাথ ঘোষ, সিবিও সদস্য স্বপ্না বেগম প্রমুখ।
গণশুনানীতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন টি মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়নের সরকারের কাছে অনুরোধ করা হয়। সেই সাথে ইউনিয়ন পরিষদের নারী ও শিশু স্ট্যান্ডিং কমিটির সভা প্রতিমাসে নিশ্চিত করতে বলা হয়।
গণশুনানীতে চরাঞ্চলের বিভিন্ন সিবিও সংগঠনের সদস্য, নারী ইউপি সদস্য , এনজিও প্রতিনিধি সহ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এবং আইনটি সম্পর্কে মানুুষকে জানাতে গণবিজ্ঞপ্তি, লিফলেট বিতরণ করার কথা বলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top