ভারপ্রাপ্ত সচিব হলেন পাঁচ অতিরিক্ত সচিব

S M Ashraful Azom
পাঁচজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
 
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান আহমেদ হোসেন খান ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হয়েছেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন্নবী তালুকদার ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় হয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সচিব। এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহীন খানকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান