প্রপার্টি লিফটের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

S M Ashraful Azom
দেশের শীর্ষস্থানীয় লিফট বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিফট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএলআইএল) সম্প্রতি ঢাকায় এক ব্যবসায়িক সম্মেলন করেছে। চীনের অন্যতম লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠান সিচার এলিভেটর কোম্পানি লিমিটেড (এসআরএইচ) এর সাথে ব্যবসায়িক সম্পর্কের একবছর পূর্তি উপলক্ষে এ প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।    

বিএলআইএল-এর পরিচালক বাবুল ইসলাম জানান, লিফট, এস্কেলেটর প্রভৃতি এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুসঙ্গ। বিএলআইএল-এর একটি ব্র্যান্ড হিসেবে প্রপার্টি লিফট ক্রেতাদের উন্নতমানের পণ্য ও সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আরো উন্নতমানের পণ্য বাজারজাত করা এবং প্রয়োজনীয় সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রাণ-আরএফএল গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ও এসআরএইচ এর ব্যবস্থাপনা পরিচালক লি-ডংলিসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রপার্টি লিফট ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে লিফট বাজারজাত করছে। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান