ডুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, হল ত্যাগের নির্দেশ

S M Ashraful Azom
0

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র মাসুদ রানা (২৪) ও সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র চঞ্চল কুমারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কুদরত-ই-খোদা হলে ছাত্র ওঠা নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল রায়হান রাতুলের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নিদের্শ দিয়েছে।
 
জয়দেবপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, যে কোনো অপ্র্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top