
২০০২ সালের আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলায় মুক্তি পেতে পারেন বলিউড সুপারস্টার সালমান খান। মামলার মূল সাক্ষী রবীন্দ্র পাতিলের সাক্ষ্য 'ভিত্তিহীন' বলে ঘোষণা করেছে ভারতের হাইকোর্ট।
আদালত জানিয়েছে, সালমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সাক্ষীর বক্তব্যে তা প্রমাণিত হয় না। তার বক্তব্যে অসামঞ্জস্যতা রয়েছে। একেক সময় একেক রকম কথা বলেছেন তিনি। যারা দাবি করেছিলেন নেশাগ্রস্ত ছিলেন তাদের এ দাবির সত্যতা প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। আগামীকাল মামলাটির রায় দেয়া হবে। সূত্র: এনডিটিভি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।