কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল

S M Ashraful Azom
0
প্রকাশের দুদিনের মাথায় কারিগরী ক্রটির কারণে বাতিল করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল।

প্রকাশিত ফলে ভর্তি পরীক্ষার মূল নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির নম্বর (স্কোর) যোগে কারিগরী ক্রটি থাকায় এ ফল বাতিল করা হয়।

‘সি’ ইউনিট পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ ফল বাতিলের বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন। সংশোধিত ফল রাতেই বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইট(www.cou.ac.bd)
 প্রকাশ করা হবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top