রিজার্ভ ফের ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করলো

S M Ashraful Azom

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২৭ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করলো। এর আগে প্রথমবারের মতো গত ২৯ অক্টোবর রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড সৃষ্টি করে।
 
সোমবার দিনশেষে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রফতানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা, বিদেশ থেকে কর্পোরেট ঋণ গ্রহণ এবং কাঙ্ক্ষিত হারে আমদানি ব্যয় না হওয়া রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে কেন্দ্রিয় ব্যাংক মনে করছে।
 
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, রিজার্ভ ফের ২৭ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রফতানি আয় ইতিবাচক ধারায় রয়েছে বলেই রিজার্ভে রেকর্ড সৃষ্টি হয়েছে। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়াও রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। আর এ রিজার্ভে দেশের ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে তিনি জানান।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান