বিপুল সাড়া জাগিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক গেম 'হিরোজ অব ৭১'

S M Ashraful Azom
0

মুক্তির প্রথম দিনই বাংলাদেশি গেম প্রেমীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে মুক্তিযুদ্ধভিত্তিক গেম 'হিরোজ অব ৭১'। গুগল প্লে স্টোর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মুক্তির প্রথম দিন থেকে এখন পর্যন্ত ৭ হাজার ২০৯ বার ডাউনলোড করা হয়েছে এই গেমটি।
 
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও পাক হানাদার বাহিনীর মধ্যকার যুদ্ধকে অবলম্বন করে এই গেমটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিস।
 
গেমটি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হিসেব কম্পিউটার গেমপ্রেমী আকিব হোসেন বলেন, 'নতুন গেম খেলার একটা আনন্দ তো আছেই, কিন্তু তারচেয়েও বেশি যেটা- একটা অনুভূতি, একটা সংগ্রামের চেতনা। এই গেমটা খেলার পর থেকে কেমন যেন আবেগ আপ্লুত হয়ে উঠছি। আমাদের সূর্যসন্তানদের লড়াই এর চেতনা মনে করিয়ে দেয় এই গেম।'
 
১৯৭১ সালে মুক্তিবাহিনীর গেরিলা গ্রুপ 'সামসু বাহিনী'র সঙ্গে মধুমতি নদীর তীরে শনির চরে পাক হানাদার বাহিনীর লড়াইকে উপজীব্য করে প্রস্তুত করা হয়েছে 'হিরোজ অব ৭১'। শনির চর থেকে শুরু করে বরিশাল বিজয় পর্যন্ত এটি বিস্তৃত।
 
আকিব হোসেন বলেন, 'আমরা গোলাগুলির যেসব গেম খেলি, তা সবই পাশ্চাত্য প্রেক্ষাপট, কাহিনী ভিত্তিক। আমি সবসময়ই চাইতাম এমন একটা গেম যার মূল ভিত্তি হবে আমার দেশের গৌরব, আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। আমি খুবই খুশি, যে আজ আমার সেই চাওয়া পূরণ হল।'
 
বিজয় দিবসের কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত এই থার্ড শুটার গেমটি বাংলাদেশি গেমপ্রেমীদের কাছে ৪.৯ রেটিং পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top