মার্কিন দূতাবাসের ‘অভিনব’ বিজয় দিবস উদযাপন

S M Ashraful Azom
0

বাংলাদেশের বিজয় দিবসে অভিনব একটি ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় রাষ্টদূত বার্নিকাট সহ অন্যান্য কর্মকর্তারা শামসুর রহমানের বিখ্যাত ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করছেন।
 
রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা’ এই লাইনটি আবৃত্তির মাধ্যমে ভিডিওটি শুরু হয়। ক্রমান্বয়ে দূতাবাসের দেশি ও বিদেশি কর্মকর্তারা সবাই কবিতাটির একটি করে চরণ আবৃত্তি করেন। ভিডিওটির ক্যাপশনে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, এই ভিডিওটি তৈরি করার সময় আমরা অনেক মজা করেছি। বিশেষ করে বাংলাদেশি পোশাক ও বাংলা ভাষা অনুশীলন করার কথা উল্লেখ করা হয়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top