জাতীয়তাবাদী ছাত্রদলের গুলিবিদ্ধ তিন নেতাকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সোয়া ৯টায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের এ তিন নেতাকে অনুদান দেন তিনি।
অনুদানপ্রাপ্ত হলেন- ফেনীর সোনাগাজী ছাত্রদলের সদস্য জামশেদ আলম, বগুড়ার সোনাতলী থানার ছাত্রদলের আরেক সদস্য শিহাব উদ্দিন সেলিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নয়ন বাছার।
জানা গেছে, নয়ন বাছার চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিক্টোরিয়া পার্কের সামনে ডান পায়ে গুরুতরভাবে আঘাত পান। বর্তমান কৃত্রিম পা লাগিয়ে চলাফেলা করছেন। তার বাড়ি বাগেরহাট জেলায়। ২০১৫ সালে ২ জানুয়ারিতে ফেনী শহরে জামশেদ আলমের ডান পা পঙ্গু হয়ে যায়। এ ছাড়া ২০১৩ সালে ২৬ নভেম্বর গুলিতে বাম পা হারান বগুড়ার সোনাতলী থানার ছাত্রদলের আরেক সদস্য শিহাব উদ্দিন সেলিম।
অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-সভাপতি নাজমুল হাসান, দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।