ফরিদ আহম্মেদ রুবেল
শ্রীবরদী পৌর নির্বাচনের যাচাই-বাছাই শেষ হয়েছে গত ৬ ডিসেম্বর। আসছে ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন উপলক্ষ্যে শ্রীবরদী পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে এক মাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ জন কাউন্সিলর পদে নির্বাচন করার খবর পাওয়া গেছে। মো. আবিদ হোসেন ওরফে নতুন তিনি গত ৫ বছরে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তার দায়িত্ব পালন কালে বিভিন্ন সময়ে দলীয় কর্মকান্ডের সর্বাত্বক সহযোগিতা করেন বলে বিশেষ সূত্রে জানা যায়। শ্রীবরদী থানার একমাত্র জামায়াতে ইসলামীর ঘাটি হিসেবে ১নং ওয়ার্ড পরিচিতি লাভ করে। এমনকি উক্ত ওয়ার্ডের অধিকাংশ নেতা-কর্মীর বিরুদ্ধে প্রায় ৭-৮টি মামলাও ঝুলে আছে। ওই সব মামলার সকল আর্থিক সহযোগিতা মো. আবিদ হোসেন নতুন করেছেন বলে জামাত কর্মী সূত্রে জানা যায়। এ ব্যাপারে আবিদ হোসেন নতুন বলেন, আমি জামায়াতের সাথে জড়িত নয়, কিছু কিছু নেতা-কর্মী আমার বিরুদ্ধে এ কু-রটনা ছড়িয়ে যাচ্ছে। আমি একজন বিএনপির কর্মী এবং বিএনপি থেকেই কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান- নিয়েছি। পৌর সভার কাউন্সিল খোকন বলে তিনি দীর্ঘ দিন থেকেই জামাতের পরিচয় দিয়ে আসছে এবং জামায়াত থেকেই কাউন্সিলর নির্বাচন করছেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।