বকশীগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
এস মাহমুদুল হাসান ঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) নার্গিস পারভীন বলেছেন যেখানে বাল্যবিয়ের খবর পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। ১৮ বছরের আগে আর কোন শিশুকে বাল্যবিয়ের শিকার হতে দেয়া হবে না। যদি কোন অভিভাবক তাদের শিশুকে ১৮ বছরের আগে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস'া নেয়া হবে। আর কোন কাজী যদি বাল্যবিয়ে রেজিস্ট্রির চেষ্টা করেন তাদেরকেউ জেলে পাঠানোর হুমকি দেন ইউএনও নার্গিস পারভীন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে বগার চর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্য ও শিশু বিবাহ প্রতিরোধে স'ানীয় জনগোষ্ঠির সঙ্গে মতিবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন প্রধান অতিথি থেকে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্য ও শিশু বিবাহ প্রতিরোধে স'ানীয় জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভায় বগার চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাজেদের সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক, ইউপি সদস্য খালেদা আক্তার , শিক্ষক সুরুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বাল্য বিবাহ প্রতিরোধে শপথ অনুষ্ঠিত হয়।
স'ানীয় অভিভাবক, ইউপি সদস্য, কাজী ও নারী উন্নয়ন ফোরামের প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ওই শপথে অংশ নেন এবং তাদের সন্তানদের শিশু বিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top