মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

S M Ashraful Azom
0

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলায় একটি বাস সেতু থেকে নদীতে পড়ে ১৫ ব্যাক্তি নিহত ও অপর ৩৮ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোহাগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ সিং জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাসটি একটি বরযাত্রী নিয়ে পরাসিয়া থেকে ইন্দোর যাওয়ার পথে সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ভুপাল ও হোসাঙ্গাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি সোহাগপুর থেকে প্রায় সাত কিলোমিটার দূরবর্তী লঙ্গাবাঞ্জারি গ্রামের কাছে সেতু দিয়ে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত পরিবারের জন্য দেড় লাখ রুপি, গুরুতর আহত পরিবারের সদস্যদের ৫০ হাজার রুপি ও সামান্য আহত পরিবারের সদস্যদের ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

হোসাঙ্গাংবাদ উদ্ধারকর্মী সংকেত ভদ্বে ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনার জন্য দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান। বাসস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top