পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে’

S M Ashraful Azom
0

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধী ইস্যুতে পাকিস্তান নত না হলে আগামী সংসদে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।
 
শুক্রবার বিকেল ৫টার দিকে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা ছিল রহস্যজনক। তিনি (জিয়াউর রহমান) প্রধান সেনাপতিকে বলেছিলেন তিনি কোনো নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। এ কারণে ওসমানী সাহেব তাকে (জিয়াউর রহমান) বরখাস্ত করেছিলেন।
 
মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ড আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের  সহসভাপতি ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এসএম মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, লোহাগড়া আওয়ামী লীগ সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু প্রমুখ।
 
সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ড সভাপতি ফকির মফিজুল হক।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top