রিটার্ন দাখিলে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা: এনবিআর

S M Ashraful Azom
0
নির্ধারিতে সময়ের মধ্যে আয়কর বিবরণী দাখিলে ব্যর্থদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ নভেম্বর ছিল আয়কর বিবরণী দাখিলের শেষ দিন।
 
মঙ্গলবার সন্ধ্যায় এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে সকল করদাতা  ২০১৫-১৬ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি, কিংবা সময় বৃদ্ধির আবেদনও করেননি, তাদের বিরুদ্ধে আয়কর আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
 
এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কাউকেই কোনো ছাড় দেয়া হবে না। দুই মাস সময় বৃদ্ধির পরও যারা রিটার্ন সাবমিট করেননি অথবা সমস্যার কারণে পরে দাখিল করবেন- এমন আবেদন করেননি, তাদের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশ অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।’
 
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫-১৬ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত ৮ লাখ ১৫ হাজার ৮৯৪টি আয়কর রিটার্ন জমা পড়েছে এবং এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৩৮ লাখ টাকা। সময় বৃদ্ধির জন্যে আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার ১৩৮ জন করদাতা।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top