দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের পৌর মেয়র প্রার্থীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

G M Fatiul Hafiz Babu
0
সেবা হটনিউজ ডেস্ক ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা শাহান শাহের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স'ানীয় মুক্তিযোদ্ধারা। শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ থেকে মিছিল টি বের করে মুক্তিযোদ্ধারা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
এসময় মুক্তিযোদ্ধারা মেয়র প্রার্থী শাহান শাহের বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে।
পৌর শহরের ডালবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা আফসার হোসেনের ছেলে মাসুদ তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার মাসুদকে মারধর করে মেয়র প্রার্থী শাহান শাহ ।
এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরেই শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামের নেতৃত্বে স'ানীয় মুক্তিযোদ্ধারা শাহান শাহের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top