কুমিল্লায় প্রার্থিতা ফিরে পেলেন ২৭ কাউন্সিলর

S M Ashraful Azom
0

কুমিল্লার ৬ পৌরসভার ২৭ কাউন্সিলর প্রার্থিতা ফিরে পেয়েছন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আপিলের শুনানি শেষে তারা প্রার্থিতা ফিরে পান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ ও ৬ ডিসেম্বর জেলার ৬ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ মেয়র প্রার্থী ও ৩৩ জন কাউন্সিলরসহ ৪১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। পরে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য মেয়র ও কাউন্সিলরসহ ৩৮ জন আপিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে ২৭ জন কাউন্সিলরের প্রার্থিতা বহাল রাখা হয়। তবে আপিল দায়েরকারী ৫ মেয়র ও ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকে।

রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top