শিবিরের হামলা: চট্টগ্রাম কলেজের ৪ ছাত্রাবাস বন্ধ

S M Ashraful Azom
0

বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা ও সংঘর্ষের পর চট্টগ্রাম সরকারি কলেজের চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
 
ছাত্রদের বুধবার রাত ৮টার মধ্যে এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ জেসমিন আক্তার।
 
তিনি বলেন, বুধবার বিকালে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় কলেজের তিনটি ছাত্রাবাস ও একটি ছাত্রী নিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার এই সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
এর আগে বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে ছাত্রলীগ কলেজের শহীদ মিনারে ফুল দিতে গেলে শিবির কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এরপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
 
দুইপক্ষের ইটপাটকেল নিক্ষেপের মধ্যে কলেজের বেশ কয়েকটি ভবনের কাচ ভেঙে যায়। এ ঘটনার পর বিকালে পুলিশ কলেজের দুটি ছাত্র হোস্টেলে অভিযান চালায়।
 
চট্টগ্রাম কলেজের শেরে বাংলা, সোহরাওয়ার্দী ও সবুর হোস্টেল নামে তিনটি ছাত্রাবাস ও খদিজাতুল কোবরা নামে আরেকটি ছাত্রী নিবাস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top