মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করে বিপাকে শাহরুখ-সালমান

Unknown
সেবা ডেস্ক:  লিউডের দুই তারকাদের তারকা সালমান ও শাহরুখ খান মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে।  এই অভিযোগের বিষয়ে দিল্লির পুলিশ কী ব্যবস্থা নিয়েছে জানতে চেয়েছে আদালত। 
 
কয়েকদিন আগেই বলিউডের এই দুই খান ‘বিগ বস’-এর শুটিংয়ের জন্য এক কালি মন্দিরে জুতো পরে ঢুকেছিলেন। এই ঘটনায় হিন্দুধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লেগেছে, এই অভিযোগে ফৌজদারি মামলা রুজু করেন গৌরব গুলাতি নামে এক আইনজীবী। তিনি এপিসোডটির সিডিও কোর্টে দাখিল করেন।
 
এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা জানানোর জন্য রূপনগর থানার স্টেশন হাউজ অফিসারকে নির্দেশ দিয়েছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভি কে গৌতম। শুনানির সময় অভিযোগকারীর আইনজীবী জানায়, ওই দুই সুপারস্টারের আচরণ সাধারণ মানুষের আবেগে আঘাত করেছে। 
 
গুলাতির আইনজীবী সিক্রম সিংহ সাইনি এ প্রসঙ্গে বলেছেন, দেশে যখন অসহিষ্ণুতার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, শাহরুখ-সালমান নিজেরাও এই ইস্যুতে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন, সেইসময়ই হিন্দু মন্দিরে জুতো পরে এবং দেবী কালির দিকে পিছন ফিরে শুটিংয়ের ঘটনাটি অন্য ধর্মের মানুষের আবেগে যথেষ্ট আঘাত করে। তাঁর মতে সম্ভবত ইচ্ছাকৃতই এই ঘটনা ঘটিয়েছেন সালমান-শাহরুখ। তিনি বলেন, এই দুই অভিনেতা দেশের পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ। কিন্তু তাঁদের এই আচরণ সমর্থনযোগ্য নয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান