বকশীগঞ্জে ওষুধ ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু!

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে পেটের ব্যাথায় অসুস'্য হয়ে ওষুধ ভেবে বিষপান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে।
জানা গেছে, সাজিমারা গ্রামের আবু সাইদের স্ত্রী মিরা বেগম (২৩) শনিবার দুপুর থেকে পেটের ব্যাথায় অসি'র হয়ে পড়েন। সন্ধ্যায় এক পর্যায়ে ওষুধের সিরাপ মনে করে তরল জাতীয় বোতলের বিষপান করে মিরা বেগম। বিষপান করার পর মুখ দিয়ে ফেনা বের হলে বাড়ির লোকজন বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিরা বেগম মারা যায়।
বেগুনের ক্ষেতে দেওয়ার জন্য তরল বিষের বোতলটি ঘরে রাখে তার স্বামী আবু সাইদ।  মিরা বেগম একই গ্রামের ফেরদৌস মিয়ার মেয়ে।
বকশীগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম ( সেবা) জানান, ওষুধ ভেবে বিষপান করার কথা শুনেছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিষপানে মৃত্যুর বিষয়টি আমাকে জানায়নি।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান