ট্যানারি স্থানান্তরে দেরি করলে প্লট বাতিল : শিল্পমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  যেসব ট্যানারি মালিক তাদের প্রতিষ্ঠান রাজধানীর হাজারীবাগ  থেকে সাভারের বলিয়াপুর ইউনিয়নে ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তরে একদমই কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিল করা হবে। এ প্লট বাতিলের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিল্পমন্ত্রীর কার্যালয়ে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতাদের সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।
 
বৈঠক শেষে বিএফএলএলএফইএর সভাপতি মহিউদ্দিন মাহমুদ মাহিন সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, যেসব ট্যানারি মালিক তাদের প্রতিষ্ঠান সাভার ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তরে একদমই কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিল করা হবে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top