ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নারী নিহত

Unknown
সেবা ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় ট্রাকের চাপায় শাহীনুর আক্তার (৪৫) নামের অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন। শুক্রবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত শাহীনুর ও আহত দুই যাত্রীর বাড়ি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, সকালে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাছে এলে বিপরীত থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহীনুরের মৃত্যু হয়। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান