সেবা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর অভিযোগ গণ্য করতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা সরাসরি আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী ২৫ জানুয়ারি আবেদনটি শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেয়।
গত মঙ্গলবার এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রাব্বীর অভিযোগ এজহার হিসেবে গণ্য করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে সরকার।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই আবেদনের শুনানি করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।