সেনা মহড়া দেখতে রংপুরে প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখতে রংপুরের পাগলাপীরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মহড়াস্থলে পৌঁছান। 
 
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক। 
 
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া দেখছেন প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশি¶ামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top