আচারি আলু তৈরি করবেন যেভাবে

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  আচারি আলু কি কখনও খেয়ে দেখেছেন? টক, মিষ্টি ঝাল স্বাদের আলুর এই ভিন্ন রান্নাটি বেশ মজাদার।  আলু দিয়ে ভিন্ন কোনো রান্না করতে চাইলে তৈরি করে ফেলতে পারেন এই আচারি আলু।  ভারতে বেশ জনপ্রিয় একটি খাবার হল এই আচারি আলু।
 
উপকরণ
- ২টি মাঝারি আলু সিদ্ধ
- ১/৪ কাপ আচারি মশলা
- ২ টেবিল চামচ চালের গুঁড়ো
- লবণ স্বাদমত
- ১ টেবিল চামচ তেল
- ১/৪ চা চামচ মেথি
- ১/২ চা চামচ সরিষার দানা
- ১/২ চা চামচ কালিজিরা
- ১ টেবিলচামচ রসুন কুচি
- ১ ইঞ্চি আদা কুচি
- ১টি মাঝারি আকারে পেঁয়াজ কুচি
- ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
- ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
 
যেভাবে তৈরি করবেন 
প্রথমে আলু সিদ্ধ করে নিন।  সিদ্ধ আলুর সঙ্গে চালের গুঁড়ো, লবণ এবং সামান্য পানি দিয়ে মিশিয়ে নিন।  তারপর চুলায় তেল গরম করতে দিন।  তেল গরম হয়ে এলে এতে আলুগুলো দিয়ে দিন।  বাদামী রং হয়ে এলে নামিয়ে ফেলুন ভাজা আলুগুলো।  এখন নন-স্টিক প্যানে তেল গরম করতে দিন।  এরপর এতে জিরা, সরিষা, কালিজিরা দিয়ে ভাজুন।  এবার আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভাজুন।  এরপর এতে আচারের মশলা, ভাজা আলু, গরম মশলা এবং লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
 
রান্না হয়ে গেলে নামিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আচারি আলু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top