শাহজালালে দুই কোটি টাকার অবৈধ ওষুধসহ আটক ১

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার অবৈধ ওষুধসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক ফয়সাল হকের (২৯) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংকক থেকে বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানিয়েছেন।
 
তিনি বলেন, রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে নামার পর ফয়সালের গতিবিধি সন্দেহজনক মনে হয়। তার কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৩৬ ধরনের অবৈধ ওষুধ উদ্ধার করা হয়, যার দাম দুই কোটি টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top