সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে এক প্রতারকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে প্রতরণার শিকার ২ শতাধিক নারী। সেই সাথে ওই প্রতারককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগী এসব নারীরা।
মঙ্গলবার বেলা ১১ টায় বগার চর ইউনিয়নের সারমারা বাজার এলাকায় ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সূর্যনগর গ্রামের প্রতারক নয়ন মিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বিধবা ও সংখ্যালুঘু নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার নামে ৪ লক্ষ ৪৯ হাজার টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নাম ভাঙিয়ে এসব অসহায় ও দরিদ্রদের কাছ থেকে নেয়া হয় মোটা অংকের টাকা।
কিন' কোন নারীকে বিধবা ভাতা ও অন্যান্য কাজে অন্তর্ভুক্ত না করে সব টাকায় আত্মসাতের পায়তারা করে প্রতারক নয়ন। টাকা চাইতে গেলে হুমকি দেয়া হয় এসব নারীদের । মঙ্গলবার সারমারা বাজার এলাকায় প্রায় ২ শত নারী প্রতারক নয়নের বিচারের দাবি ও তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে বাজার এলাকার ভাটিয়া পাড়া গ্রামে বক্তব্য রাখেন প্রতারণার শিকার ভারতী রানী, মনিরুল ইসলাম, শাহজামাল মিয়া, মোস্তফা মিয়া প্রমুখ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।