কেন্দুয়ায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশা চাপায় জনি আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার মাসকা ইউনিয়নের আউজিয়া গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে। বৃহস্পতিবার সকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শিশু জনি আক্তার গ্রামের পাশের কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড়ে খেলা করছিল। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে আহত শিশু জনিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
       
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top