প্রতি কলড্রপে ১ মিনিট ক্ষতিপূরণ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মোবাইল ফোনে প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ দিতে অপারেটরগুলোকে নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কমিশনের সচিব সরওয়ার আলম জানান, কলড্রপের ক্ষতিপূরণ দিতে গত ১৯ জানুয়ারি ওই নির্দেশনা তারা পাঠিয়েছেন।
 
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সাধারণ সম্পাদক নুরুল কবির বিটিআরসির নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘কীভাবে এটা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে অপারেটরদের সঙ্গে বিটিআরসির একটি বৈঠক আয়োজন করতে চিঠি পাঠিয়েছি।’
 
সরকারের দুই বছর পূর্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, “কতোখানি কলড্রপ হলো, আর কতো মিনিট ফেরত দেওয়া হলো- বিটিআরসি যেন যথাযথভাবে মনিটরিং করে, সে বিষয়ে নির্দেশনাও দেওয়া হবে।”
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান