পাল্টাচ্ছে চবি'র শাটল ট্রেনের সময়সূচি

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও অফিস সময়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচিও পাল্টাচ্ছে। ১৫ জানুয়ারি থেকে এ নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।
 
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসের সময়সূচি পাল্টানোয় শাটলের সময়সূচি পাল্টানোর জন্য আমরা রেলওয়ের সঙ্গে আলোচনা করেছি। মূলত ছাত্রদের সুবিধার্থেই ট্রেনের শিডিউল পাল্টাচ্ছে। নতুন সময়সূচি অনুসারে, চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা, ৮টা, বিকাল ৩টা ৫০ মিনিট, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। আর নগরীর ষোলশহর থেকে দুটি ট্রেন সকাল ৯টা ৪৫ মিনিট ও সাড়ে ১০টায় ক্যাম্পাসের উদ্দেশে ছাড়বে। 
 
ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে নতুন সময়সূচি অনুসারে সকাল ৮টা ৪৫ মিনিট, ৯টা ২০ মিনিট, আড়াইটা, সাড়ে ৩টা, বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টায় ট্রেন চলবে।
 
আগের সময়সূচি ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া দুপুর দেড়টা, বিকাল ৪টা ও সাড়ে ৫টার ট্রেনগুলো বন্ধ থাকবে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫০০তম সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি বাড়ানো ও অফিস সময় পাল্টানোর সিদ্ধান্ত নেয়া হয়।
 
সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ বাড়িয়ে শুক্র ও শনিবার মোট দুদিন এবং অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বেলা ২টার পরিবর্তে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top