সেবা ডেস্ক:
১০ জানুয়ারি রবিবার
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গাইবান্ধা শাখা’র নতুন ব্যবস্থাপক হিসাবে যোগদান
করেছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুল ইসলাম। তার
দায়িত্বভার গ্রহণ উপলÿÿ আনসার-ভিডিপি
উন্নয়ন ব্যাংক ও জেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাগণ
ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার-উন্নয়ন
ব্যাংক গাইবান্ধা শাখায় দ্বিতীয় কর্মকর্তা মোঃ মালিক খুসরম্ন, অফিসার মোঃ আব্দুস
সোবহান সরকার, গাইবান্ধা সদর উপজেলা কর্মকর্তা মোঃ
সহিদুল হক, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি
দপ্তরের হিসাব রÿক গোলাম মোসত্মফা
রাঙ্গা এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রিমু আক্তারসহ অন্যান্য কর্মচারী ও
সদস্য-সদস্যাবৃন্দ। বিদায়ী ব্যবস্থাপক আবু হেনা
মোঃ মোসত্মাফিজার রহমান প্রিন্সিপাল অফিসার হিসাবে পদোন্নতি পেয়ে নওগাঁ জেলার
মাহাদেবপুর শাখায় বদলী হয়েছেন।
যোগদানকৃত
ব্যবস্থাপক মোঃ হাবিবুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এমএস ইন
একোয়াকালচার-এ অধ্যায়ন শেষ করে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে আনসার-ভিডিপি উন্নয়ন
ব্যাংক নাটোরের সিংড়া শাখায় সিনিয়র অফিসার হিসাবে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকে
যোনদান করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।