পৌর নির্বাচনে খুনিদের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ : স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে জনগণ জ্বালাও-পোড়াও এবং খুনিদের বিরুদ্ধে রায় দিয়েছে। সারাদেশে নৌকার কাছে ধানের শীষ পরাজিত হয়েছে। এ রায়ে প্রমাণ হয়েছে, দেশের মানুষ শেখ হাসিনার পক্ষেই রয়েছে।

বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান পাদদেশে পৌর নির্বাচনে  বিজয়ী ৬ মেয়রকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সংরক্ষতি আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, নির্বাচিত মেয়রদের পক্ষে বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, সদর পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি করা হবে না। দেশের প্রতিটি অঞ্চলের সম উন্নয়ন করা হবে। জনগণের কাজ করাসহ তাদের ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ রাজনীতি করে। ক্ষমতায় যেতে হলে মানুষের ভালোবাসার বিকল্প নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top