দেশকে মহাবিপদ থেকে রক্ষার সময় এখনই: মির্জা ফখরুল

Unknown
সেবা ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে মহাবিপদ থেকে রক্ষা করার সময় এখনই এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। এই সরকারের কারণে দেশে খুন, গুম, অপহরণ বেড়েই চলছে।
 
রবিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
 
ফখরুল বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে। দেশে এখন সংবিধানও সংরক্ষিত নয়।
 
বর্তমানে চারদিকে জুলুম-নির্যাতন চলছে। মানুষ আক্রান্ত। বিচার বিভাগ থেকেও মানুষ আস্থা হারিয়ে ফেলছে বলে তিনি বলেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান