বয়স বাড়ায় আরো আকর্ষণীয় ডিক্যাপ্রিও’

Unknown
সেবা ডেস্ক:  ‘টাইটানিক’ অভিনেত্রী কেট উইন্সলেট এবং এ সিনেমার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও খুব ভাল বন্ধু। এই অভিনেত্রীর মতে, বয়সের সঙ্গে সঙ্গে ডিক্যাপ্রিও যেন আরো সুদর্শন হয়ে যাচ্ছেন।
 
৪০ বছর বয়সী কেট ১৯৯৭ সালে এ অভিনেতার সঙ্গে ‘টাইটানিক’ দিয়েই যাত্রা শুরু করেছিলেন। সেই তখন থেকেই তিনি মনে করেন লিওনার্দো খুবই কর্তব্যনিষ্ঠ দৃঢ় মনের মানুষ। দিন দিন সেই ছাপ পড়ছে তার চেহারায়, যা তাকে আরো সুদর্শন করছে।
 
কেট বলেন, ‘বন্ধু হিসেবে অসাধারণ লিওনার্দো। শুধু আমার কাছেই নয়, তার চারপাশের সবার কাছেই তাকে এমনই ভাবেন। এত বছরেও তাকে আমি একটুও বদলাতে দেখিনি। শুধুমাত্র চেহারা ছাড়া। আমি মনে করি, বয়সের ছাপের কারণে এখন সে আরো আকর্ষণীয় সবার কাছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান