যুক্তরাজ্যে অনলাইন ডেটিংয়ে ধর্ষণের সংখ্যা বেড়েছে পাঁচগুণ!

Unknown
সেবা ডেস্ক:  যুক্তরাজ্যে ডেটিং অ্যাপের মাধ্যমে সাক্ষাতের সময়ে ধর্ষণের সংখ্যা পাঁচ বছরে ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। দেশটির জাতীয় অপরাধ সংস্থার পরিসংখ্যানের বরাত দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি।
 
২০১৪ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে সাক্ষাতের সময়ে ধর্ষণের সংখ্যা ছিল ১৮৪। এর পাঁচ বছর আগে ২০০৯ সালে এই অভিযোগের সংখ্যা ছিল মাত্র ৩৩। স্মার্টফোন ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভার্চুয়াল সম্পর্ক গড়ে ওঠার অধিক প্রবণতার কারণে এই ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় ধর্ষণের শিকার ৮৫ শতাংশই নারী। আর এর মধ্যে ২০ থেকে ২৯ বছর বয়সী নারী ৪২ শতাংশ। ৪০ থেকে ৪৯ বছর বয়সী ২৪ শতাংশ নারী রয়েছেন এই তালিকায়। শুধু তাই নয় এজেন্সিটি মনে করছে আরো অনেক ঘটনা হয়তো সামাজিক সম্ভ্রমহানির ভয়ে কেউ প্রকাশই করেনি।
 
প্রায় ৯০ লাখ ব্রিটিশ নাগরিক বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করেন। সংস্থাটির গুরুতর অপরাধ বিষয়ক সেকশনের শন সাটন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে যারা ধর্ষণের শিকার হতে পারে এমন ব্যক্তিদের সচেতন করা যাতে তারা সঠিক সিদ্ধান্ত  নিতে পারে। বিবিসি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান