বিজিবি সদস্য পরিচয়ে চাঁদাবাজ আটক

Unknown
সেবা ডেস্ক:  বেনাপোল সীমান্ত থেকে বিজিবি সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় রাজ কুমার সরকার (৩৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে স্থানীয় জনতা বিজিবি কাছে অভিযোগ করলে রাজকে আটক করা হয়। তিনি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার ভি মাগুরা গ্রামের অশোক কুমারের ছেলে।
 
বিজিবি জানায়, রাজ বিজিবি সদস্য পরিচয়ে বেশ কিছুদিন ধরে ভবারবেড় গ্রামের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। শনিবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় তার আচারণে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করে। 
 
পরে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান