রাষ্ট্রপতি জামালপুর যাচ্ছেন সোমবার

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সোমবার জামালপুর যাচ্ছেন।
 
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছরপূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন  রাষ্ট্রপতির সফর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম ।
 
রাষ্ট্রপতির সফর সূচি অনুযায়ী তিনি সোমবার জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০ বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। পরে তিনি জেলার সরিষাবাড়ি উপজেলায় তার নিকটাত্মীয়র বাড়িতে দুপুরে ভূড়িভোজ শেষে ময়মনসিংহের উদ্যেশে রওয়ানা হবেন। ময়মনসিংহের সার্কিট হাউজে রাত্রি যাপন করে পর দিন কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি ২৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান