জামালপুরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:  জামালপুর সহ ৭ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। এসময় পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ উপসি'ত ছিলেন।
এছাড়াও বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও সুব্রত পাল, অ্যাসিল্যান্ড মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, ওসি মোস্তাছিনুর রহমান প্রমুখ উপসি'ত ছিলেন।
রোববার সকাল ৯ টায় বাট্টাজোড় নালার মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান