সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরাম পুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান লেমন মিয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন।
মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে প্রায় সহস্রাধিক মোটর সাইকেলের বহর নিয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরে বিশাল শোডাউন করেছেন তিনি।
শোডাউন শেষে রোববার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের হাত থেকে মনোনয়ন ক্রয় করেন যুবলীগ নেতা আসাদুজ্জামান লেমন মিয়া।
এসময় পাররামরাম পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ ময়েজ, ফুল মিয়া, লেলিন মিয়া, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক উপসি'ত ছিলেন ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।