কারাগারে ২৮ মাসে সঞ্জয়ের আয় ৪৪০ রুপি!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বিটাউন তাকে ‘মুন্নাভাই’ নামে জানে। এখানে তার পারিশ্রমিক আকাশ-ছোঁয়া। কিন্তু জেল-জীবনে সঞ্জয় দত্ত দিন প্রতি পারিশ্রমিক পেতেন মাত্র ৩৫ রুপি করে। এই হিসেবে প্রতি দিনের খরচ বাদে ২৮ মাসের জেল জীবনে এই বলিউড তারকা উপার্জন করেছেন সাকুল্যে ৪৪০ রুপি!
 
ফার্স্ট পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, জেলে থাকার সময় সঞ্জয়ের জন্য দৈনিক ৩৫ রুপির পারিশ্রমিক ধার্য করা হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এই পারিশ্রমিক বেড়ে হয় ৫০ রুপি। পাঁচ বছরের কয়েদী জীবনে আংশিক-দক্ষ শ্রমিকের তালিকাভুক্ত সঞ্জুবাবা জেলের পারিশ্রমিক বাবদ মোট ৩৮ হাজার টাকা উপার্জন করেছেন। কিন্তু মাত্র ৪৪০ রুপি নিয়ে বাড়ি ফিরতে হবে এই নায়ককে।
 
সূত্রের খবরে প্রকাশ, মুন্নাভাই জেলে থাকাকালীন দৈনিক ব্যবহারের জন্য যে জিনিস নিয়েছিলেন তার দাম বাবদ ৩৫ রুপির অধিকাংশই কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে আবার বিচার চলাকালীন ৫৪৮ দিন এবং প্যারোলে মুক্ত থাকাকালীন আরও ২৫৬ দিনের মজুরি পাচ্ছেন না তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান