নেপালে বিমানের ২৩ আরোহীর ‘সবাই নিহত’

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নেপালে ২৩ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পেয়েছে উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, বিমানের সব আরোহী মারা গেছেন। দেশটির বেসামরিক বিমানমন্ত্রী বুধবার এই তথ্য জানিয়েছেন।
 
সংসৃ্কতি, পর্যটন ও বেসামরিক বিমানমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল বলেছেন, টুইন ওটার নামের বিমানটির ধ্বংসাবশেষ মিয়াগদি জেলায় পাওয়া গেছে। মৃতদেহগুলো বিমানটির ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তাদের কাউকে এই মুহূর্তে চিহ্নিত যাচ্ছে না। 
 
তিনি বলেছেন, দুর্ঘটনাস্থলে আরো নিরাপত্তাবাহিনীকে পাঠানো হচ্ছে। আমরা আরো বেশি তথ্য জানতে চেষ্টা করছি।
 
স্থানীয় প্রতিবেদনের ভিত্তিতে পার্বত্য জেলা মিয়াগদিতে সেনা হেলিকপ্টার ও পদাতিক বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।
 
বিমানটিতে তিনজন বিমান ক্রু ও ২০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে একজন চীন ও একজন কুয়েতের নাগরিক ছিলেন। বাকিরা নেপালের নাগরিক। এদের মধ্যে দুইটি শিশুও রয়েছে।
 
বুধবার সকালে পোখারা থেকে উড্ডয়নের আট মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।
 
তারা এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমসনের উদ্দেশে বিমানটি উড্ডয়নের সময় আবহাওয়া ভাল ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান