বিলুপ্ত ছিটমহলে প্রথমবারের মাতৃভাষা দিবস পালিত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলে প্রথমবারের মত রাষ্ট্রীয় ভাবে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে জেলা সদরে কুলাঘাট ইউনিয়নের ভিতরকুটিতে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মতিয়ার রহমান।
 
এদিকে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা এক মিনিটে জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাষ্ট্রীয় ভাবে শহীদ দিবসের পুস্পমাল্য অর্পন করেন। সারাদিন লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার, শহরের বিজিবি ক্যাম্পের সামনের বিজয় স্তম্ভ ও শহরের রেলওয়ে স্টেশন চত্বরের মুক্তমঞ্চে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো উদ্যোগে ভাষা শহীদদের স্বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও বর্ণমালা লিখন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 
 
জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, গত বছরের ৩১ জুলাই ৬৮ বছরের গ্লানিমুক্ত হয়েছে ছিটমহলবাসী। এখন দেশে ছিটমহল বলে কিছু নেই। দেশের মূল স্রোতধারায় ও অর্থনৈতিক উন্নয়নে এ এলাকার লোকদের খুব দ্রুত নিয়ে আসার প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে। ইতোমধ্যে ৫৯টি সদ্যবিলুপ্ত ছিটমহল এলাকায় দুইশত কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়ে গেছে। 
অর্থনৈতিক উন্নয়ন ও দেশের সংস্কৃতির সাথে পরিচয় করাতে জেলার প্রতিটি সদ্য বিলুপ্ত ছিটমহলে ২১ ফেব্রুয়ারী পালন হয়েছে। জেলা পরিষদ প্রশাসক, উপজেলা পরিষদসহ সকল মানুষকে নিয়ে সেখানে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান