৩৫ হাজার ডলারে বিক্রি জন লেননের চুল

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  পপতারকা জন লেননের চার ইঞ্চি চুল নিলামে বিক্রি হলো ৩৫ হাজার ডলারে. বাংলাদেশি টাকায় যার মূল্য দুই লাখ ৭৪ হাজারেরও বেশি। শনিবার  যুক্তরাষ্ট্রের ডালাসে  হেরিটেজ অকশন নামের একটি নিলাম প্রতিষ্ঠান এই নিলামের আয়োজন করে।
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ১৯৬৬ সালে ‘হাও আই ওন দা ওয়ার’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতিকালে চুল কাটানোর সময় এক জার্মান নাপিত জন লেননের ওই একগাছি চুল কেটে তার কাছে রেখে দিয়েছিলেন।
 
এতদিন আগের সেই চুলই ২০১৬ সালে এসে কিনে নিলেন পল ফ্রেজার। নিলামে তোলা হয়েছিল তার চুল হাতে ধরে থাকা ওই নাপিতের একটি ছবিও।
 
বিশ্বের সেরা ব্যান্ড বিটলসের অন্যতম একজন সদস্য হিসেবে বিশ্বের সঙ্গীতপ্রিয় মানুষের কাছে সুপরিচিতি পেয়েছিলেন জন লেনন। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, লেখক, সঙ্গীত পরিচালক এবং দক্ষ সমাজসেবক। লেনন তার রক গান দিয়ে সে সময় ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বরে নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে খুন হন তিনি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান