স্পেনে সাত ‘আইএস’ জঙ্গি গ্রেফতার

Unknown
সেবা ডেস্ক:  স্পেনে ইসলামিক স্টেট ও অন্যান্য জিহাদি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। ভ্যালেন্সিয়া, আলিকান্তে ও স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউটা থেকে তাদের আটক করা হয়েছে।
 
স্পেনের পুলিশ জানিয়েছে, আটক হওয়া সাতজন ইরাক ও সিরিয়াতে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে সহায়তা ও সমর্থন করেছে। পুলিশ আরো জানিয়েছে, স্পেনের এই জঙ্গি সেলের প্রধানকে এই দুই দেশে স্পেন থেকে নারী সরবরাহ করতে বলা হয়েছিল। 
 
আটক হওয়া চারজন জর্ডান, মরক্কো, ও সিরীয় বংশোদ্ভুত স্প্যানিশ। আর অন্য দুইজন সিরিয়া ও মরক্কোর নাগরিক। কর্তৃপক্ষ আটক হওয়াদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। জানা গেছে, ২০১৪ সালে স্পেনে আইএস এর কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে স্পেন যা এখনো চলমান। বিবিসি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান