এক মাসের বেতনে কোটিপতি !

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ভালো চাকরি চাই ! সব খরচ করে মাস শেষে একটু বাড়তি থাকবে এটাই চাকরিজীবীদের স্বপ্ন। কিন্তু এমন যদি হয় যে আপনি এক মাসে কোটিপতি হবেন চাকরি করে। নিশ্চয় সেটা চাকরি নয় অন্য কিছু ভাববেন ! অবাক হলেও বিষয়টি সত্য ! গুগল তার ব্রিটিশ কর্মচারীদের গড়ে প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা বেতন দেয়।
 
সম্প্রতি গুগল তার আয় ব্যয়ের হিসাব প্রকাশ করলে এমন তথ্যই সামনে আসে। গত ১৮ মাসে গুগল ৪৯০ জন নতুন কর্মচারী নিয়োগ করেছে এবং মোট ২০০০ জন ব্রিটিশ কর্মচারীকে বেতন দিতে খরচ হয়েছে ৫৬২ মিলিয়ন ইউরো । সবমিলিয়ে ব্যয়ের তুলনায় আয়ের পরিমাণ অনেকটাই বেশি।
 
তিন কোয়ার্টার মিলিয়ে গুগলের খাতায় জমা হয়েছে ১.২ বিলিয়ন ইউরো। গুগলের আয় বৃদ্ধির আরেকটি কারণ হলো করের হারের পার্থক্য। ব্রিটেনের তুলনায় আয়ারল্যান্ডের কর্পোরেট ট্যাক্স প্রায় অর্ধেক। এবং আয়ারল্যান্ডে হেড কোয়ার্টার হওয়ায় আয়ারল্যান্ডের হারেই কর্পোরেট ট্যাক্স দেয় গুগল। যদিও আয়ারল্যান্ডের হারে কর্পোরেট ট্যাক্স দেওয়াকে 'আনফেয়ার' মনে করছে ব্রিটেন। গুগলের স্পোকস পারসন অবশ্য বলেন তারা ততটাই ট্যাক্স দিয়েছেন যতটা দেওয়া উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান